বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবর হোসেন শিপলু গ্রেফতার
বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবর হোসেন শিপলু গ্রেফতার
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বাবর হোসেন শিপলুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে বড়লেখা থানার এসআই আব্দুর রউফের নেতৃত্বে পৌরশহর থেকে তাকে আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম সরকার জানান, বাবর হোসেন শিপলু একটি রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার হন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
