সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন প্রজেন্দ্র বিশ্বাস, নতুন নাম মোঃ মারজান উল ইসলাম


সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন প্রজেন্দ্র বিশ্বাস, নতুন নাম মোঃ মারজান উল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার

সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ঢেউনগর গ্রামের প্রজেন্দ্র বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি এখন মোঃ মারজান উল ইসলাম নামে পরিচিত। তার জন্ম তারিখ ২ নভেম্বর ১৯৯৯, জাতীয় পরিচয়পত্র নম্বর ২৮৫৯৮৪৫৮৪৮৪৮৮। তিনি মৃত অতীন্দ্র বিশ্বাস এবং সুনিতা রাণী বিশ্বাসের পুত্র।

ধর্মান্তরের সময় তিনি ইসলাম (সুন্নি, হানাফি) মাযহাব অনুসরণ করার অঙ্গীকার করেন এবং বলেন, তিনি স্বজ্ঞানে ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ইসলামের প্রতি আস্থা ও বিশ্বাস থেকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এতে কোনো প্রকার প্রলোভন বা জোর-জবরদস্তি ছিল না।

ইসলাম গ্রহণের বিষয়টি জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্ধারিত ফরমে স্বাক্ষর করে রেজিস্ট্রি করে নেন তিনি। ইসলাম গ্রহণের পর তিনি একজন মুসলিম হিসেবে সকল ধর্মীয় রীতি-নীতি পালনের অঙ্গীকার করেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url