পুরনো অ্যান্ড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করতে চান? মেনে চলুন এই সহজ কৌশলদ


পুরনো অ্যান্ড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করতে চান? মেনে চলুন এই সহজ কৌশল

সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ধীরে ধীরে স্লো হয়ে যেতে শুরু করে। তখন অনেকেই নতুন ফোন কেনার কথা ভাবেন। কিন্তু একটু সচেতন হলে পুরনো ফোনটিকেই করে তুলতে পারেন একেবারে নতুনের মতো ফাস্ট!

বিশেষজ্ঞরা বলছেন, ফোন স্লো হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অপ্রয়োজনীয় ক্যাশ ফাইল জমে যাওয়া। এই ফাইলগুলো মুছে ফেললে ফোনের পারফরম্যান্স চোখে পড়ার মতো বেড়ে যায়। নিচে তুলে ধরা হলো কিছু কার্যকর পদ্ধতি, যেগুলো অনুসরণ করে আপনি আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনকে করে তুলতে পারেন আগের মতো দ্রুতগতি সম্পন্ন।


১. স্টোরেজ সেটিংসে গিয়ে ক্যাশ খরচ দেখা

প্রথমেই ফোনের Storage অথবা Device Care সেটিংসে যান। সেখানে আপনি দেখতে পাবেন কোন কোন অ্যাপ, মিডিয়া, ডকুমেন্ট এবং ক্যাশ কতটা জায়গা দখল করেছে।


২. অ্যাপের ক্যাশ ক্লিয়ার করুন

১. Settings > Apps বা Applications অপশনে যান।
২. ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপের তালিকা দেখতে পাবেন।
৩. যে অ্যাপটি সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে, সেটিতে ক্লিক করুন।
৪. Clear Cache অপশনে ট্যাপ করুন।

এতে আপনার কোনো ব্যক্তিগত ডেটা মুছে যাবে না, কিন্তু ফোনের গতি অনেকটাই বাড়বে।


৩. থার্ড-পার্টি ক্লিনার অ্যাপ ব্যবহার করুন

আরও ভালো ফল পেতে চাইলে Google Play Store থেকে একটি বিশ্বস্ত থার্ড-পার্টি ক্লিনার অ্যাপ ডাউনলোড করতে পারেন।
যেমন: CCleaner – এটি ফোন থেকে জাঙ্ক ফাইল মুছে, RAM বুস্ট করে, এবং অপ্রয়োজনীয় ক্যাশ ক্লিয়ার করে দেয়।


নিয়মিত এই কাজগুলো করলে আপনার ফোন আগের মতো ধীরগতি আর থাকবে না। তাই নতুন ফোন কেনার আগে একবার চেষ্টা করে দেখুন এই সহজ পদ্ধতিগুলো।

টেক ডেস্ক | নিউজ আপডেট: ক্রনেট২৪/রাহিন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url