এয়ারপোর্ট থানার অভিযানে ১২ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
এয়ারপোর্ট থানার অভিযানে ১২ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে ২০২৫ খ্রিঃ) বিকেল ৪টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) জুয়েল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় বিমান টিলার পাশে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে অরুন চন্দ্র (৩৩) নামে ওই যুবককে আটক করে।
গ্রেফতারকৃত অরুন চন্দ্র কাকুয়ারপাড় এলাকার মৃত অমর চন্দ্র ও বেলা রানী চন্দ্রের পুত্র। অভিযানের সময় পুলিশ তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা (নম্বর-২৩, তারিখ-২৩/০৫/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
