সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেলো এক চালকের
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) সকালে উপজেলার দক্ষিণ তাজপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল ৭টার দিকে একটি দ্রুতগতির ট্রাক প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা-কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।
