বড়লেখার রতুলি বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের

 



জামায়াতে ইসলামীর বড়থল ওয়ার্ড কর্মী মুন্না আহমদের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বড়লেখা 

বড়লেখার রতুলি বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের


৭ মে, বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রতুলি বাজার আজিমগঞ্জ রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামায়াতে ইসলামীর বড়থল ওয়ার্ড শাখার কর্মী মুন্না আহমদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না আহমদ ও রাজু ভাই একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় এই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনায় রাজু ভাই আহত হলেও তিনি প্রাণে বেঁচে যান।


এই দুঃসংবাদে বড়থল গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুন্না আহমদ এলাকার একজন পরিচিত মুখ ও সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।


নিহতের জানাজা ও দাফনের বিষয়ে পরে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url