সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।


নিজস্ব প্রতিবেদক, সিলেট

সূত্র: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)


সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।


বুধবার (৭ মে ২০২৫) দুপুর ২টা ১৫ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন জেল রোড এলাকার মেসার্স তোফা এন্টারপ্রাইজ নামক চাউলের আড়ৎ এর সামনের পাকা রাস্তা থেকে অভিযান চালিয়ে মোহন মিয়া (২৯) নামক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেন। তার কাছ থেকে ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত মোহন মিয়া, পিতা-মৃত কালা মিয়া, মাতা-রোকেয়া বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম কলকতখাঁ, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ এবং বর্তমান ঠিকানা- জেল রোড, মোরশেদ মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।


এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে, মামলা নং-১৩, তারিখ- ০৭/০৫/২০২৫।


পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে এর পূর্বেও একটি মামলা রয়েছে। ২০১৭ সালের ৮ মে কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত এফআইআর নং-১০/১৩৮, ধারা-৩৭৯ দণ্ডবিধি ১৮৬০ এর মামলায় তিনি সন্দেহভাজন আসামি ছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url