বড়লেখার দক্ষিণভাগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন শাহিন আহমদের আত্মীয় রেদোয়ান আহমদ
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেদোয়ান আহমদ নামের এক ব্যক্তি।
জানা গেছে, মৃত রেদোয়ান আহমদ বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে দক্ষিণভাগ এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি শাহিন আহমদের ভাতিজির জামাতা এবং আনোয়ার আহমদেরও আত্মীয় হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজ বাসায় গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও পারিবারিক ও মানসিক সমস্যাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
