অবৈধ ভারতীয় পণ্যের চালানসহ মাইক্রোবাস আটক, শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৩

 


অবৈধ ভারতীয় পণ্যের চালানসহ মাইক্রোবাস আটক, শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৩


নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে আনুমানিক ৪ লাখ ২৮ হাজার ৬০০ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ একটি সিলভার রঙের HIACE মাইক্রোবাস আটক করা হয়েছে। এ সময় মাইক্রোবাসে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়।

ঘটনাটি ঘটে ১৬ মে ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে। শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সুরমা বাইপাস পয়েন্ট সংলগ্ন বনফুল নামক দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের HIACE মাইক্রোবাস (রেজি. নং: ঢাকা-মেট্রো-চ-১৯-২৭৪২) তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল:

HIACE মাইক্রোবাস, চেসিস নং: TRH200-0146638, ইঞ্জিন নং: 1TR-1069857, আনুমানিক মূল্য: ১৫,০০,০০০ টাকা।

EYE SHAPED SOFT CANDY – ৬৪,৫০০ পিস,Eyeball চকলেট – ১,৫০০ পিস,SNICKERS চকলেট – ৪৮০ পিস PONDS ফেস ওয়াশ (১০০ গ্রাম) – ২২০ পিস, SWING জুস (১২৫ মি.লি.) – ১০০ পিস, Appy Fizz (১২৫ মি.লি.) – ৬০ পিস

জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ৪,২৮,৬০০ টাকা।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:

১. মোঃ শামীম (৪২), পিতা: মৃত খলিলুর রহমান, গ্রাম: চিতালীয়া, মাছের আড়ৎ পার্শ্বে, থানা: ফিরোজপুর সদর, জেলা: ফিরোজপুর।

২. মোঃ জাকির হোসেন (৪৫), পিতা: মৃত দলিল উদ্দিন, গ্রাম: লেবুখালী, শাহজাহান মোল্লার বাড়ীর পাশে, থানা: ধুমকী, জেলা: পটুয়াখালী।

৩. মোঃ রমজান (১৯), পিতা: মৃত আফজাল শেখ, ঠিকানা: ৬০ ফিট, ওয়ালটনের গলি, ৯৭ নং বাসা, থানা: মিরপুর, জেলা: ঢাকা।

ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় একটি মামলা (এফআইআর নং-১১, তারিখ-১৬ মে ২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের এমন অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, সীমান্তপথে অবৈধ পণ্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url