বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় তরুণ সায়েম আহমদ নিহত
বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় তরুণ সায়েম আহমদ নিহত
নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার
বিয়ানীবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সায়েম আহমদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে দুবাগ ইউনিয়নের শেওলা সেতুর এপ্রোচ সড়কে। সায়েমের মোটরসাইকেলের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম আহমদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কাজে যাওয়ার পথে সায়েমের মোটরসাইকেলটি শেওলা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত করছে।
