রান্নায় কিছু ভুলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে
রান্নায় কিছু ভুলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে
আমরা কেউই অসুস্থ হতে চাই না। বিশেষ করে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে দূরে থাকতে চাই সবাই। কিন্তু আমাদের কিছু দৈনন্দিন অভ্যাস, বিশেষ করে রান্নার সময় করা কিছু ভুল অজান্তেই শরীরে বাসা বাঁধতে পারে ভয়ংকর রোগ। খাবার তৈরির সময় একটু অসতর্কতা হয়ে উঠতে পারে মারাত্মক বিপদের কারণ। চলুন জেনে নেওয়া যাক, রান্নার সময় এমন কিছু সাধারণ ভুল যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
১. আগুনে সরাসরি রুটি সেঁকা
রুটি দ্রুত ফুলে ওঠে বলে অনেকেই তাওয়া ব্যবহার না করে সরাসরি এলপিজি গ্যাসের আগুনে রুটি সেঁকেন। কিন্তু এই অভ্যাস স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এমনভাবে রুটি সেঁকালে ‘অ্যাক্রিলামাইড’ নামক একটি ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়, যা গবেষণায় ক্যান্সারের সঙ্গে যুক্ত বলে প্রমাণিত হয়েছে। এই রাসায়নিক শরীরের কোষে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
২. পুরনো ভাজা তেল বারবার ব্যবহার
একই তেলে বারবার ভাজাভুজি করলে তেল তার স্বাভাবিক গঠন হারায়। এতে গঠিত হয় ট্রান্স ফ্যাট ও ফ্রি র্যাডিকেলস, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের তেলে রান্না করা খাবার খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই একবার ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার না করাই সবচেয়ে ভালো।
৩. সব সবজির খোসা ফেলে দেওয়া
অনেকেই সব সবজির খোসা ফেলে রান্না করেন। অথচ বেশিরভাগ সবজির খোসায় থাকে গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ, যেমন ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা ভিটামিন। এই পুষ্টি উপাদান শরীরকে নানা রোগ প্রতিরোধে সাহায্য করে। সবজির খোসা নিয়মিত খেলে শরীরের কোষের ক্ষয়রোধে সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন
সুস্থ থাকার জন্য সচেতনতা অত্যন্ত জরুরি। ছোট কিছু অভ্যাস বদলালেই শরীরকে রাখা সম্ভব বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা করে। রান্নার সময় তাই সবসময় কিছু বিষয়ে সতর্ক থাকুন।
নিউজ আপডেট: ক্রনেট২৪/রাহিন
