আল-আমিন ইসলামী তরুণ সংঘ-খনকারটিলা এর নতুন কমিটির আত্মপ্রকাশ
আল-আমিন ইসলামী তরুণ সংঘ-খনকারটিলা এর নতুন কমিটির আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
ধর্মীয়, সামাজিক ও নৈতিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল গ্রামে আত্মপ্রকাশ করেছে —আল-আমিন ইসলামী তরুণ সংঘ- খনকারটিলা এর নতুন কমিটির । ২০২২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে ২৭ মে ২০২৫ তারিখে পরিচালনা কমিটির তালিকা প্রকাশের মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু করে।
সংগঠনের ঘোষিত পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষসহ ২৬ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন।
সংগঠনের লক্ষ্য হলো ধর্মীয় শিক্ষা প্রচার, নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, এলাকার যুব সমাজকে সৎ ও আলোকিত পথে পরিচালিত করা। পাশাপাশি ইসলামিক মূল্যবোধের চর্চা এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করাও তাদের উদ্দেশ্য।
সভাপতি এমরান মাহমুদ বলেন, “আমরা চাই গাংকুল গ্রামের যুব সমাজ এক হয়ে ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক।”
আল-আমিন ইসলামী তরুণ সংঘ-গাংকুল আগামী দিনগুলোতে ধর্মীয় ও সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকার সচেতন মহল।
