আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন


আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

বড়লেখার অন্যতম আলোচিত ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন-এর ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন আজ শুক্রবার বাদ জুমা বড়লেখা আকসা এন্ড আয়াত ডাইনিং-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাবেক সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদ। যৌথ পরিচালনায় ছিলেন সাবেক অর্থ সম্পাদক মাওলানা সাব্বির আহমদ ও সাবেক প্রচার সম্পাদক হাফিজ ফাহিম আহমদ।


আলোচনা সভার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাবুদ্দীন শিবলী এবং নাশিদ পরিবেশন করেন ফাউন্ডেশনের সাবেক সদস্য হাফিজ মামনুন হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট আলেম-উলামাগণ: মাওলানা শায়খ বদরুল ইসলাম, মাওলানা শায়খ মুখলিছুর রহমান, মাওলানা আফতাবুদ্দীন, মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব এমাদুল ইসলাম, সমাজসেবী জনাব আব্দুর রহমান শাহিন, প্রধান পৃষ্ঠপোষক মুফতী রুহুল আমীন, মুফতী হারুনুর রশীদ, প্রবাসী দাতা সদস্য মাওলানা আব্দুস সামাদ, হাজিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা লায়েছ আহমদ সহ অনেকে।


সভায় ত্রি-বার্ষিক কমিটির প্রতিবেদন পেশ করেন ফাউন্ডেশনের সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান। বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক সহ-সভাপতি মাস্টার খালেদ আহমদ।

ভিডিও কলে শুভেচ্ছা জানান প্রবাসী সদস্যবৃন্দ: মাওলানা ওমর ফারুক তায়েফ ও হাফিজ আব্দুল আজিজ ইমরান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক জনাব ফয়েজ আহমদ সুমন, মাওলানা ওলিউর রহমান শামিম, হাফিজ মাওলানা ইব্রাহীম খলীল, মাওলানা সাইফুর রহমান, মাওলানা সালমান ফারসি, মাওলানা মাহবুবুর রহমান, হাফিজ মেহরাজ হুসাইন মীম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক প্যানেল ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পান হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদ, সিনিয়র সহ-সভাপতি হাফিজ খলিলুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জনাব ফয়েজ আহমদ সুমন, যুগ্ম-সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইব্রাহীম খলীল, অর্থ সম্পাদক মাওলানা সাব্বির আহমদ এবং প্রচার সম্পাদক হাফিজ ফাহিম আহমদ।

পরিশেষে মুনাজাতের মাধ্যমে এ ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্রনেট২৪/সাংগঠনিক ডেস্ক/রাহিন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url