কুলাউড়ায় পারিবারিক বিরোধে অটোরিকশা চালক শাহীন খুন



কুলাউড়ায় পারিবারিক বিরোধে অটোরিকশা চালক শাহীন খুন

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক বিরোধের জেরে শাহীন (২৫) নামের এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণবাজার এলাকার প্রধান সড়কে জনসম্মুখে এ ঘটনা ঘটে। নিহত শাহীন জয়পাশা এলাকার বাসিন্দা ইছাহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দক্ষিণবাজার এলাকায় হঠাৎ করে এক সিএনজিচালিত অটোরিকশা চালক ধারালো ছুরি দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। শাহীন হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url