মৌলভীবাজারে ২ যুবলীগ কর্মী গ্রেফতার

 


মৌলভীবাজারে ২ যুবলীগ কর্মী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার 

মৌলভীবাজার: মৌলভীবাজারে পৃথক পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ কর্মী প্রশান্ত দাশ এবং মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৪ মে) দিবাগত রাত ১০টার দিকে শহরতলীর সুইসগেইট (মনু ব্রীজ) এলাকা থেকে মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে প্রশান্ত দাশকে গ্রেফতার করে। 

এদিকে মৌলভীবাজার ডিবি পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালায়। রাত ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী, চেরাগ মিয়ার ছেলে মিন্টু মিয়াকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত প্রশান্ত এবং মিন্টু আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রসী ছিলেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা রাব্বি মিয়া জানান, গত বছরের ৪ আগষ্ট মৌলভীবাজার শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদেরকে দা দিয়ে দৌড়াইয়া মারে এই শীর্ষ সন্ত্রাসী প্রশান্ত। সেগুলোর ভিডিও চিত্র রয়েছে। এছাড়াও মিন্টু মিয়া ছাত্র-জনতার উপর হামলা করেছে।

গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url