নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলামকে গাংকুল ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্র সংসদের সংবর্ধনা

 


নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলামকে গাংকুল ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ছাত্র সংসদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাথারিয়া-গাংকুল ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির অভিষেক উপলক্ষে নবনির্বাচিত সভাপতি জনাব মাওলানা আমিনুল ইসলাম ভাইকে সংবর্ধনা প্রদান করেছে ছাত্র সংসদ গাংকুল মাদ্রাসা।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সংসদের নেতৃবৃন্দ—ভাইস প্রেসিডেন্ট (ভি.পি) জেবুল আহমদ, জেনারেল সেক্রেটারি (জি.এস) শরীফুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এ.জি.এস) আশরাফুল আলম এবং অর্থ সম্পাদক জুনাইদ আহমদসহ ছাত্র সংসদের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গভর্নিং বডির অন্যান্য নবনির্বাচিত সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসার সর্বস্তরের শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল, অত্র প্রতিষ্ঠানের উন্নয়নের রূপকার, সম্মানিত আলেম হযরত মাওলানা এফ.এইচ.এম ইউসুফ আলী (দা.বা.) হুজুর।

সভায় বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার ছাত্র সমাজ ও গভর্নিং বডির মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক স্থাপনের সূচনা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url