চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১১২ পুরিয়া গাঁজা জব্দ

 


চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১১২ পুরিয়া গাঁজা জব্দ


নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ মে ২০২৫) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন জেল রোড এলাকার আড়ং দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ কাজল মিয়া (২৭), পিতা-মৃত মনির মিয়া, মাতা-মৃত ছায়া বেগম, সাং-কুমারপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, নামের ওই মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ১১২ পুরিয়া গাঁজা (মোট ওজন ৪০০ গ্রাম) জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২৪, তারিখ-১০/০৫/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url