সিলেটের আম্বরখানায় দুইটি চাকুসহ ছিনতাইকারী আটক
সিলেট: সিলেট মহানগরীর আম্বরখানায় ছিনতাইয়ের সময় হাতে নাতে ধরা পড়েছে এক যুবক। সোমবার (৫ মে) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার আওতাধীন আম্বরখানা সরকারি কলোনির সামনে বনশ্রী নার্সারির সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আব্দুল আজিজ ও তার নেতৃত্বে রাত্রিকালীন টহল টিম ‘সিয়েরা-৩২’ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছিনতাইকারী ইব্রাহিম আহমদ আদহাম (২২) কে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় অস্ত্র (চাকু) জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আদহাম এসময় এক সিএনজি চালকের টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করছিল। চালকের শোরগোল শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম আহমদের বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকায়। তার পিতার নাম বুদু মিয়া।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা (নং-৭, তারিখ: ০৬/০৫/২০২৫, ধারা: ৩৯৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: Sylhet SMP
Rahin Ahmed Nuvel (ChroNet24)
