কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে একজনের ৬ মাসের কারাদণ্ড

 


কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে একজনের ৬ মাসের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে মো. সামিদ আলি (২৩) নামের এক যুবককে মাদক সেবন, বহন ও মাদকসেবনের সরঞ্জাম রাখার অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


আজ (৬ মে) কুলাউড়া উপজেলার আউটার রেলক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করেন প্রশাসনের একটি বিশেষ দল। অভিযানে সহায়তা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।


গ্রেফতারকৃত মো. সামিদ আলির বয়স ২৩ বছর। তার বিরুদ্ধে অভিযোগ, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন এবং বহনের সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় তার কাছ থেকে মাদকসেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।


ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তের অপরাধ প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।


মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url