ইতালি সরকারের আগ্রহ—বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে চায় রোম

 


ইতালি সরকারের আগ্রহ—বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে চায় রোম

ক্রনেট ২৪ (রাহিন আহমদ নোবেল)

বাংলাদেশি শ্রমিকদের বৈধ পথে নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ইতালি সরকার। বাংলাদেশ সরকারের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.ই. মাত্তেও পিয়ান্তেদোসি এ আগ্রহের কথা জানান।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, “ইতালি সরকার বাংলাদেশের শ্রমিকদের পরিশ্রমী হিসেবে বিবেচনা করে। তারা আমাদের দেশ থেকে বৈধ পথে নতুন করে শ্রমিক নিতে চায়। সেইসঙ্গে সমুদ্রপথে অনুপ্রবেশের ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা থেকে বিরত থাকতে উৎসাহিত করেছে।”

বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাব করা হয়, ইতালিতে ইতোমধ্যে যারা অবৈধভাবে প্রবেশ করেছে, তাদেরও যেন মানবিক বিবেচনায় বৈধতা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

এছাড়া আলোচনায় উঠে আসে নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতার প্রসঙ্গও। উপদেষ্টা জানান, “ইতালি সরকার বাংলাদেশ পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।”

দুই দেশের মধ্যে শ্রম, নিরাপত্তা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url