ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার, সাড়ে তিন লাখ টাকার মাদক জব্দ

 


ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার, সাড়ে তিন লাখ টাকার মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট


সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের পৃথক অভিযানে মোট ১৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে ২০২৫ খ্রিঃ দুপুর ৩টায় শাহপরাণ (রহঃ) থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মেহেদী আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে শাহপরাণ থানাধীন কুশিঘাট, বোরহানাবাদের হাজী জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া শাহীনের ঘরের খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের বাজারমূল্য ধরা হয়েছে ২,০০০ টাকা করে, যার মোট মূল্য ১,০২,০০০ টাকা। তবে অভিযানের সময় আসামী শাহীন মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয় শাহপরাণ থানার সাদিপুর, নোয়াগাঁও এলাকার ফোরকান উল্লাহ রোডের ছায়েদ মিয়ার কলোনিতে। অভিযানে শাহীনের পিতা আতর আলী ও মাতা দিলারা খাতুনের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে থাকা একটি কালো রঙের লাগেজের ভিতর থেকে ১১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২,২৮,০০০ টাকা।

উভয় অভিযানে সর্বমোট ১৬৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে শাহপরাণ থানায় একটি মামলা (এফআইআর নম্বর-০৫, তারিখ: ০৭ মে ২০২৫) দায়ের করেছে। গ্রেফতারকৃতরা হলেন:

১। দিলারা খাতুন (৪০), স্বামী আতর আলী, সাদিপুর, ছায়েদ মিয়ার কলোনী, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট।

২। আফজল মিয়া (২৮), পিতা-মোঃ গেদর মিয়া, রামপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।

আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামী শাহীন মিয়াকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সূত্র: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url