দিনমজুর পিতার কন্যার বিয়েতে প্রবাসী সংগঠনের মানবিক সহায়তা
দিনমজুর পিতার কন্যার বিয়েতে প্রবাসী সংগঠনের মানবিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
ভালোবাসার ছোঁয়ায় ফুটে উঠেছে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। “সমাজের কল্যাণে আমরা” — এই মূলমন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলা প্রবাসী সংগঠন প্রবাসী ঐক্য পরিষদ কাঁঠালতলী উত্তর সম্প্রতি এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
বড়লেখা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের উত্তরভাগ গ্রামের এই প্রবাসী সংগঠনটি গ্রামের এক দিনমজুর পিতার কন্যার বিয়েতে নগদ ৮ হাজার টাকা আর্থিক উপহার প্রদান করেছে। উপহারের পরিমাণ হয়তো খুব বেশি নয়, কিন্তু এতে প্রবাসী ভাইদের নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিক চেতনাই মুখ্য হয়ে উঠেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। এই উপহার প্রদানে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সংগঠনের পক্ষ থেকে তাঁদের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
এই সহানুভূতিশীল উদ্যোগ প্রমাণ করে, প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া সম্ভব — যদি থাকে ইচ্ছাশক্তি ও হৃদয়ের টান।
