বড়লেখায় ইট সোলিং কাজের অনিয়ম: ঠিকাদার প্রতিষ্ঠানের দুঃখপ্রকাশ ও সমাধানের আশ্বাস

 


বড়লেখায় ইট সোলিং কাজের অনিয়ম: ঠিকাদার প্রতিষ্ঠানের দুঃখপ্রকাশ ও সমাধানের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক বড়লেখা 


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮নং উত্তর কাটালতলী ইউনিয়নে এডিপি বরাদ্দকৃত একটি ইট সোলিং রাস্তার নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার নির্ধারিত স্থানে ইট সোলিংয়ের বদলে মাঠিসহ বিট বালু ব্যবহার করা হয়েছে, যা নির্মাণমানের ঘাটতির ইঙ্গিত দেয়।

এই বিষয়টি সামনে আসার পর ৭ মে (বুধবার) প্রমিজ টিভির প্রতিনিধির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, কাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাদের অজান্তে এই অনিয়ম করেছে। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর দৃঢ় আশ্বাস দেয় এবং প্রকল্পের গুণগত মান বজায় রাখতে সজাগ দৃষ্টি রাখবে বলে জানায়।

ইতোমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান সমস্যাগুলো নিরসনের লক্ষ্যে কাজ শুরু করেছে। এই পুরো কার্যক্রমে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন সাহেব দিকনির্দেশনা প্রদান করছেন।

এ ঘটনায় স্থানীয় জনগণ আশাবাদ ব্যক্ত করেছেন যে, সংশোধনের মাধ্যমে প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কর্তৃপক্ষ আরও কঠোর হবে।

সোর্স এখানে ক্লিক করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url