সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সূত্র: সিলেট এসএমপি
সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (৮ মে ২০২৫) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বন্দরবাজারস্থ মহাজনপট্টির গলির মুখে ‘ফেন্সি লক ঘর’ নামক দোকানের সামনে পাকা রাস্তায় অবস্থানকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো:
১। সজিব রায় (২১), পিতা–কানাই রায়, মাতা–সাথী রায়, সাং–কাষ্টঘর, থানা–কোতোয়ালি, জেলা–সিলেট। তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২। পাপ্পু লাল বাঁশফোর (৩৫), পিতা–মৃত ভত্তনা লাল বাঁশফোর, সাং–সুইপার কলোনি, কাষ্টঘর, থানা–কোতোয়ালি, জেলা–সিলেট। তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা নং-২০, তারিখ-০৮/০৫/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
