এয়ারপোর্ট থানার পুলিশের অভিযানে ভারতীয় চকলেট ও সাবানসহ চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার

 

এয়ারপোর্ট থানার পুলিশের অভিযানে ভারতীয় চকলেট ও সাবানসহ চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, সিলেট:


সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার পুলিশের অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত একটি সিএনজি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চকলেট ও সাবানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরী তার সহকারী অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ সিলেট কোম্পানীগঞ্জ রোডের কাকুয়ারপাড় বিমান টিলা সংলগ্ন পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে থামানো হয় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা (রেজি. নম্বর: সিলেট-থ-১২-৪৫২৬, ইঞ্জিন নম্বর: AAMBPC-30254, চেসিস নম্বর: MD2AAAFZZPWC-06617)।

তল্লাশিকালে অটোরিকশার ভিতরে থাকা দুইজন যাত্রীকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—

১. সিরাজুল ইসলাম (৩৮), পিতা- সুমন বেপারী, স্থায়ী ঠিকানা- গ্রাম: কুমুল্লী, ডাকঘর: বুরুঙ্গী, থানা: মানিকগঞ্জ, জেলা: মানিকগঞ্জ; বর্তমানে- গ্রাম: জল্লারপাড়, থানা: কোতোয়ালী, জেলা: সিলেট।

২. মোঃ রায়হান আহমদ (৩০), পিতা- মৃত ছালেক আহমদ, মাতা- রেহেনা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম: সরমঙ্গল, থানা: দিরাই, জেলা: সুনামগঞ্জ; বর্তমানে- গ্রাম: কাজিটুলা (দিঘিরপাড়), থানা: কোতোয়ালী, জেলা: সিলেট।


তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—

ভারতীয় চকলেট ‘EYE CANDY’ ব্র্যান্ডের ১০০টি কৌটা, আনুমানিক মূল্য প্রায় ৫০,০০০ টাকা।

HARMONY ব্র্যান্ডের সাবান ১২০টি পিস, আনুমানিক মূল্য ২,৪০০ টাকা।

চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।

এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-৯, তারিখ- ০৮/০৫/২০২৫, ধারা- ২৫B(১)(b), The Special Powers Act, 1974 অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এই অভিযানে সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য প্রবেশ ও স্থানীয় বাজারে তার প্রভাব রোধে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url