চক্ষু চিকিৎসা শিবিরে ৬০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা

 


চক্ষু চিকিৎসা শিবিরে ৬০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলাম মিশন মৌলভীবাজারের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এক চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার হিংগাজিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ শিবিরে প্রায় ৬০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। একইসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৭ জন নারী-পুরুষ রোগীকে চোখের অপারেশনের জন্য মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবিরে সভাপতিত্ব করেন ইসলাম মিশনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের সহ-সভাপতি জসিম উদ্দিন লাভু, সাধারণ সম্পাদক সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, অর্থ সম্পাদক, অফিস সম্পাদক নাহিদ ইসলাম, হিংগাজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুনতাকিম, শিক্ষক এনামুল মাহবুব ফয়ছল, মো. নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, নিজামিয়া বিশকুটি (রহ.) স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসএম সাইদুল ইসলামসহ ইসলাম মিশনের অন্যান্য সদস্যবৃন্দ।

চক্ষু চিকিৎসা শিবির শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url