ট্রেনে জানালা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, ঘটনার পেছনে চাঞ্চল্যকর তথ্য!

 


ট্রেনে জানালা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল, ঘটনার পেছনে চাঞ্চল্যকর তথ্য!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—এক ব্যক্তিকে চলন্ত ট্রেনের জানালা দিয়ে বাইরে ঝুলিয়ে রাখা হয়েছে। মুহূর্তেই সেই ব্যক্তি নিচে পড়ে যান। ভিডিও দেখে অনেকেই ধারণা করেন, এটি হয়তো মোবাইল চুরি বা ছিনতাইয়ের ঘটনা। তবে প্রকৃত ঘটনা তার চেয়েও ভয়াবহ ও চাঞ্চল্যকর।

এই ঘটনা ঘটেছে ১৮ই মে দুপুর ১২:৩০ মিনিটে, বগুড়ার আদমদীঘি উপজেলার নাসরতপুর রেলস্টেশনে। বগুড়া থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ভেতরে ঘটনার শিকার হন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের রিকশাচালক মতিউর রহমান। তিনি শুধু রিকশা চালান না, বরং ভিসা দিয়ে মানুষ বিদেশ পাঠানোর কাজও করেন।

জানা গেছে, মতিউর রহমান কিছুদিন আগে বগুড়ার তানসান গ্রামের বাসিন্দা সজীব হোসেনকে সৌদি আরবে পাঠান। এজন্য সজীবের পরিবার তাকে দেন ৪ লাখ ৭০ হাজার টাকা। কিন্তু বিদেশ যাওয়ার পর বৈধ কাগজপত্র পেতে দেরি হচ্ছিল সজীবের। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়ে সজীবের পরিবার।

ঘটনার দিন, সজীবের ছোট ভাই রাকিব ট্রেনে মতিউর রহমানকে একা পেয়ে প্রতিশোধ নিতে যায়। প্রথমে তিনি মতিউরকে ট্রেনের জানালা দিয়ে বাইরে ঝুলিয়ে রাখেন। পরে ট্রেন যখন প্ল্যাটফর্মে পৌঁছায়, তখন ইচ্ছাকৃতভাবে তাকে নিচে ফেলে দেন।

আশ্চর্যের বিষয়, মতিউর রহমান ট্রেন থেকে পড়েও প্রাণে বেঁচে যান। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

এই ঘটনার পর রেল পুলিশ বিষয়টি তদন্ত করছে। ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নিন্দার ঝড় বইছে সর্বত্র।

এ ঘটনায় মতিউর রহমানের পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে অনেকে প্রশ্ন তুলেছেন, এত বড় ঘটনার পরও ট্রেনের নিরাপত্তা বা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url