ভারতীয় ‘স্কিন শাইন’ ক্রীমসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ‘স্কিন শাইন’ ক্রীমসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
গত ১৯ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১টায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার মুসলিম স্কুলের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় একটি হলুদ রঙের ছোট পিকআপ (রেজিঃ নং সিলেট মেট্রো-ন-১১-২০৩০), যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা, তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ভারতীয় তৈরি ৫,৫১০ পিস 'স্কিন শাইন' ক্রীম উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১২,১২,২০০/- (বার লক্ষ বার হাজার দুইশত) টাকা।
এ ঘটনায় পিকআপে থাকা দুই ব্যক্তি—
১। মোঃ সোহান আহমদ (২২), পিতা- মৃত খলিল উদ্দিন, মাতা- ছায়ারুন নেছা, গ্রাম- দেওয়ারগ্রাম (স্কুলের পাশে), থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।
২। মোঃ তানজিল (২২), পিতা- মৃত ফয়জুর রহমান, মাতা- তারাবানু বিবি, গ্রাম- জালাল মৌরীর বাড়ী, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।
তাদেরকে ভারতীয় প্রসাধনীসহ পিকআপসহ আটক করা হয়।
এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয় (এফআইআর নং-১৩, তারিখ: ১৯/০৫/২০২৫)। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহপরাণ (রহঃ) থানা পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
