মৌলভীবাজারে আবাসিক হোটেল থেকে ৪ নারী-পুরুষ গ্রেফতার, অসামাজিক কার্যকলাপের অভিযোগ

 


মৌলভীবাজারে আবাসিক হোটেল থেকে ৪ নারী-পুরুষ গ্রেফতার, অসামাজিক কার্যকলাপের অভিযোগ

মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় অবস্থিত আবাসিক হোটেল ‘বীণা’ থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চারজন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—কমলগঞ্জ উপজেলার আলেপুর গ্রামের শফিক মিয়ার পুত্র মো. সাইফ (২৬), মৌলভীবাজার সদর দরগা মহল্লার আসিফ মিয়ার কন্যা ফারিহা (২৪), সদর উপজেলার আশিয়া গ্রামের সায়েম আহমদের পুত্র রায়হান শাকিল (২৪), এবং বেকামুড়া গ্রামের জিয়াউর রহমানের কন্যা সুমাইয়া (১৮)।

শনিবার (১৭ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার এএসআই হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url