ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ


ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ

একজন লিবিয়ান যুবক, নাম আমের, সৌদি আরবে যাচ্ছিল হজ পালনের উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির জন্য এই পবিত্র নিয়ত নিয়ে সে যখন এয়ারপোর্টে পৌঁছালো, তখন হঠাৎ করেই নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যার সম্মুখীন হলো।

নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:

“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”

এই সময়, অন্য সব হাজিরা প্লেনে উঠে পড়লো। কিছুক্ষণের মধ্যেই প্লেনের দরজা বন্ধ হয়ে গেল এবং তা উড়ে গেল—আমেরকে পিছনে ফেলে রেখে।

কিছু সময় পর সমস্যা সমাধান হলো। কিন্তু পাইলট দরজা খুলতে অস্বীকৃতি জানালেন।

অফিসার আমেরকে সান্ত্বনা দিয়ে বললেন:

“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”

কিন্তু আমের ঈমানের দৃঢ়তায় বলল:

“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”

ঠিক তখনই এক অবাক করা খবর এলো—প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি আবার ফিরে আসছে!

প্লেন ফিরে এলো, মেরামত করা হলো। কিন্তু পাইলট এবারও আমেরকে উঠতে দিলেন না।

অফিসার আবার বললেন:

“হয়তো তোমার ভাগ্যে নেই।”

তবে আমের এখনও অবিচল—

“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”

প্লেন আবারও উড়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর আবার খবর এলো—প্লেনে পুনরায় সমস্যা দেখা দিয়েছে! এবার পাইলট নিজেই ঘোষণা দিলেন:

“আমি আর উড়বো না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”

অবশেষে আমের প্লেনে উঠল। সৌদি আরবে পৌঁছে সে একটি ভিডিও বার্তা পাঠাল—তার আনন্দ ছিল অশ্রুসিক্ত ও গভীরভাবে হৃদয়স্পর্শী।

“আল-কাহّহার”— আল্লাহর গুণবাচক একটি নাম, যার অর্থ:

তিনি সব কিছুর উপর পরাক্রমশালী। তিনি কারণকেও পরাস্ত করতে পারেন।

আল্লাহ চাইলে নিয়ম ভেঙে দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন, কেবল আপনার খালিস নিয়ত ও অটল ঈমানের কারণে।

তাই “কীভাবে” বা “কখন”—এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা না করে, কেবল বিশ্বাস রাখুন—

আল্লাহ সর্বশক্তিমান। তিনি পরিস্থিতি উল্টে দিতে পারেন, পথ সহজ করে দিতে পারেন, এমনকি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন।

শর্ত একটাই—নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক পর্বতের মতো অটল।

শায়েখ আবু বকর (হাফিঃ)

 নিউজ আপডেট ক্রনেট২৪/রাহিন



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url