অতিরিক্ত ঘুম: সুস্থ জীবনের অদৃশ্য শত্রু
অতিরিক্ত ঘুম: সুস্থ জীবনের অদৃশ্য শত্রু
ঘুম স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অতিরিক্ত ঘুমও হতে পারে নানা শারীরিক ও মানসিক সমস্যার কারণ। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ৯ ঘণ্টার বেশি ঘুমানো একাধিক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস, হৃদরোগ, মানসিক সমস্যা, এমনকি অকাল মৃত্যুর সম্ভাবনাও।
ঘুম নিয়ন্ত্রণে থাকে সেরোটোনিনের মাধ্যমে
ঘুম নিয়ন্ত্রিত হয় ‘সেরোটোনিন’ নামের এক বিশেষ হরমোনের মাধ্যমে। অতিরিক্ত ঘুম এই হরমোনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং নিউরোট্রান্সমিটারগুলোর কার্যকারিতাও ব্যাহত করে। ফলে অনেকেই সকালে দেরিতে ঘুম থেকে ওঠার পর মাথাব্যথা, তীব্র ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করেন।
অতিরিক্ত ঘুমের কারণে যে রোগগুলো হতে পারে:
-
ডায়াবেটিস:
অতিরিক্ত ঘুম শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, যা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। -
হৃদরোগ:
দিনে ৯ ঘণ্টার বেশি ঘুমানো হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এর পেছনে রক্তচাপ অনিয়মিত থাকাও একটি কারণ। -
মোটাপ্রবণতা:
বেশি ঘুমালে দৈহিক সক্রিয়তা কমে যায়, ফলে ওজন বাড়ে এবং মেটাবলিজম ধীর হয়ে পড়ে। -
ডিপ্রেশন ও মানসিক সমস্যা:
অতিরিক্ত ঘুম বিষণ্ণতা ও মানসিক অস্থিরতার লক্ষণ হতে পারে। দীর্ঘমেয়াদে এটি মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। -
মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস:
প্রয়োজনের চেয়ে বেশি ঘুম ব্রেইনের কোষে বিরূপ প্রভাব ফেলে, যার ফলে স্মৃতিশক্তি ও মনোযোগে ঘাটতি দেখা দেয়। -
অকাল মৃত্যুর ঝুঁকি:
গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অতিরিক্ত ঘুমান, তাদের অকাল মৃত্যুর সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
কীভাবে বুঝবেন আপনি অতিরিক্ত ঘুমাচ্ছেন?
- প্রতিদিন ৯ ঘণ্টার বেশি ঘুমান
- ঘুম থেকে ওঠার পরও ক্লান্ত অনুভব করেন
- দিনের বেলায় বারবার ঘুমিয়ে পড়েন
- মনোযোগ ও সক্রিয়তা কমে গেছে
করণীয়:
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যথেষ্ট। ঘুম সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নিউজ আপডেট ক্রনেট২৪/রাহিন
