কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: পারিবারিক কলহে প্রাণ দিলেন জান্নাত সুমাইয়া

 


কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: পারিবারিক কলহে প্রাণ দিলেন জান্নাত সুমাইয়া

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে জান্নাত সুমাইয়া (২৩) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জান্নাত সুমাইয়া টিলাগড় গ্রামের প্রবাসী মুহিতুর রহমানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামীর প্রবাসে থাকা ও দাম্পত্য কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রতন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও প্রবাসী স্বামীর প্রতি অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।”

এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url