সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক গুরুতর আহত

 


সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক সিলেট 

সিলেট, ১৯ মে: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সুনামগঞ্জ রোড দিয়ে দ্রুতগামী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি বাসের চাকায় পিষ্ট হয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং বাসটিকে আটক করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url