কুলাউড়ায় টিলা কেটে ঘর নির্মানে এক ব্যক্তির কারাদন্ড

 


কুলাউড়ায় টিলা কেটে ঘর নির্মানে এক ব্যক্তির কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগরে সরকারি খাস জমিতে টিলা কেটে ঘর নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৮ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানে অভিযুক্ত জিতু মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জিতু মিয়া সরকারি জমিতে অবৈধভাবে টিলা কেটে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। প্রশাসনের একাধিকবার সতর্ক করার পরও তিনি কার্যক্রম বন্ধ না করায় শেষমেশ মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, “সরকারি সম্পত্তি দখল ও টিলা কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url