বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় বৃহত্তর খলাগাঁও ছাত্রদলের আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে বৃহত্তর খলাগাঁও এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জননেতা শরিফুল হক সাজুর নির্দেশনায় আয়োজিত এ আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদ ফাহিম সভাপতিত্ব করেন। মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সামিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আবির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র নেতা ও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন এবং ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি ও খলাগাঁও সিএনজি স্ট্যান্ডের সভাপতি নজির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এপরুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা ছায়িদ আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শাকিল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জুমেল আহমদ, এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনির আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদনান আহমদসহ ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সাব্বির আবির বলেন, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের দিন নয়, এটি দলের আদর্শ ও লক্ষ্যকে নতুন করে ধারণ করার দিন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ছাত্রদল হচ্ছে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। তরুণ প্রজন্মকে সংগঠিত করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান বক্তা ইসলাম উদ্দিন বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসে নানা আন্দোলন-সংগ্রামের অধ্যায় রয়েছে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীরা অতীতে যেমন ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে এপরুল ইসলাম, ছায়িদ আহমদ, শাকিল আহমদ, জুমেল আহমদ, মনির আহমদ ও আদনান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাধক আহমেদ ফাহিম বলেন, বৃহত্তর খলাগাঁওয়ের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও দলের আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী নেতাকর্মীদের নিয়ে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভার শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্য, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

