Chronet 24
  • ভিডিও
  • রাজনৈতিক
  • বিনোদন
  • বিজ্ঞাপন
  • সড়ক দুর্ঘটনা
  • অপরাধ
  • বড়লেখা
  • কুলাউড়া
  • জুড়ী
  • সামাজিক
  1. Home
  2. বড়লেখা

বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির (২২) আ-ত্ম-হ-ত্যা-র ঘটনায় স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে

ChroNet 24
৬ সেপ, ২০২৬


নিজস্ব প্রতিবেদক, বড়লেখা 
০৬ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির (২২) আ-ত্ম-হ-ত্যা-র ঘটনায় স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যৌতুকের পাঁচ লাখ টাকা ও ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মুন্নি আ-ত্ম-হ-ত্যা করেছেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।


গত ২১ আগস্ট উপজেলার মুড়িরগুল এলাকায় শ্বশুরবাড়ি থেকে মুন্নির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি হ-ত্যা না আ-ত্ম*হ-ত্যা এ নিয়ে এলাকায় নানা আলোচনা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃ-ত্যু-র কারণ আ-ত্ম-হ-ত্যা বলে উল্লেখ করা হয়েছে। এরপর গতকাল ৫ সেপ্টেম্বর রাতে মুন্নির মা মোছা. রেনু বেগম বাদী হয়ে বড়লেখা থানায় মামলা করেন।

মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে মুড়িরগুল এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে লাভলু আহমদের সঙ্গে মুন্নির বিয়ে হয়। তাঁদের আড়াই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। লাভলু বর্তমানে সৌদি আরবে থাকেন।

মুন্নির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। ওই টাকা দিয়ে লাভলু সৌদি আরবে গাড়ি কিনবেন বলে মুন্নিকে চাপ দেওয়া হতো। টাকা দিতে না পারায় তাঁকে বিভিন্ন সময় গালিগালাজ ও শারীরিক-মানসিক নির্যাতন করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, শ্বশুরবাড়ির লোকজন মুন্নিকে বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে টাকা তুলে দেওয়ার জন্য চাপ দিতেন। একপর্যায়ে মুন্নির বাবা জামিনদার হয়ে তাঁর নামে একটি বেসরকারি ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনকে দেন। পরে ওই ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে মুন্নির ওপর আবারও চাপ সৃষ্টি করা হয়।

পরিবারের অভিযোগ, ঘটনার দিন ২১ আগস্ট মুন্নিকে পিত্রালয় থেকে টাকা এনে ঋণের কিস্তি পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। তিনি টাকা দিতে অপারগতা জানালে তাঁকে গালিগালাজ ও মারধর করা হয়। এ সময় নির্যাতনের কিছু অডিও পরিবারের সদস্যদের কাছে পাঠিয়েছিলেন মুন্নি। তাঁর মায়ের দাবি, স্বামীর কাছ থেকেও ফোনে হুমকি ও মানসিক চাপ দেওয়া হতো।

পরে ওই দিন দুপুরের দিকে স্থানীয় এক জনপ্রতিনিধি মুন্নির বাবাকে ফোন করে তাঁর মৃত্যুর খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুন্নিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

মুন্নির মা রেনু বেগমের অভিযোগ, মেয়ের লাশ গোসল করানোর সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। নির্যাতনের অডিও ও ভিডিও তাঁদের কাছে সংরক্ষিত আছে বলেও তিনি মামলার অভিযোগে উল্লেখ করেছেন। তাঁর দাবি, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিনের নির্যাতন, মানসিক যন্ত্রণা ও আত্মহত্যায় প্ররোচনার কারণে মুন্নি এ পথ বেছে নেন।

এর আগে মুন্নির বাবা মকবুল আলী বড়লেখা থানায় একটি অপমৃত্যু মামলা করেছিলেন। পরে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মা লিখিত অভিযোগ দেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
বড়লেখা

ভিডিও প্রতিবেদন

  • ভিডিও প্রতিবেদন

Popular Posts

অপরাধ , বড়লেখা

বড়লেখায় যুবকের আত্মহত্যার মামলায় গ্রেপ্তার নার্স ‘লাক্সমী’ কে এই তরুণী?

১৯ আগ, ২০২৬
আগামীকাল বিয়ানীবাজারে আসছেন এস এম ফরহাদ
বিয়ানীবাজার

আগামীকাল বিয়ানীবাজারে আসছেন এস এম ফরহাদ

১৮ আগ, ২০২৬
বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু
বড়লেখা

বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু

২০ আগ, ২০২৬
জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মোটরসাইকেল জব্দ
জুড়ী

জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মোটরসাইকেল জব্দ

২ সেপ, ২০২৬
বড়লেখায় মুন্নির রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের—বিচারের দাবিতে ০৪ সেপ্টেম্বর মানববন্ধন

বড়লেখায় মুন্নির রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের—বিচারের দাবিতে ০৪ সেপ্টেম্বর মানববন্ধন

২ সেপ, ২০২৬

Categories

  • অপরাধ[41]
  • আন্তর্জাতিক[2]
  • ইতালি[1]
  • ইসলামিক ডেস্ক[1]
  • ইসলামীক২৪[2]
  • কানাইঘাট[1]
  • কুলাউড়া[34]
  • জুড়ী[10]
  • নিখোঁজ সংবাদ[3]
  • বড়লেখা[52]
  • বাংলাদেশ[2]
  • বাণিজ্য[1]
  • বিজ্ঞাপন[1]
  • বিনোদন[2]
  • বিয়ানীবাজার[13]
  • মৌলভীবাজার[4]
  • রাজনগর[1]
  • রাজনীতি[3]
  • রাজনৈতিক[2]
  • শিক্ষা[2]
  • সড়ক দুর্ঘটনা[2]
  • সামাজিক[3]
  • সিলেট[8]
  • সিলেট সদর- অপরাধ[1]
  • সৌরভ দুর্ঘটনা[1]
  • স্বাস্থ্য[1]

Hashtag

    Blog Archive

    • সেপ 2026 [18]
    • আগ 2026 [49]
    • জুল 2026 [34]
    • জুন 2026 [49]
    • মে 2026 [33]
    • এপ্রি 2026 [42]
    • মার্চ 2026 [16]
    • ফেব 2026 [11]
    • জানু 2026 [8]
    • ডিসে 2025 [16]
    • নভে 2025 [19]
    • অক্টো 2025 [28]
    • সেপ 2025 [31]
    • আগ 2025 [114]
    • জুল 2025 [84]
    • জুন 2025 [70]
    • মে 2025 [124]

    সথর্কতা

    অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে ছবি, লিখা, ভিডিও ব্যবহার করা বেআইনি - CHRONET24

    About Us

    CHRONET24 একটি নির্ভরযোগ্য ও আধুনিক অনলাইন নিউজ প্ল্যাটফর্ম, যেখানে বিয়ানীবাজার - বড়লেখা - জুড়ী - কুলাউড়া সহ আশেপাশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকদের কাছে দ্রুত এবং নির্ভুলভাবে পৌঁছে দেওয়া হয়। আমাদের লক্ষ্য হলো সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করা।

    Learn More

    • Contact
    • Privacy and Policy
    • Disclaimer
    • Terms and Condition

    Follow Us

    Newsletter

    Stay up to date with the latest news and relevant updates from us.

    Copyright © Chronet24 (2026). Design by Rahin Ahmed Nuvel(www.chronet24.com)