Chronet 24
  • ভিডিও
  • রাজনৈতিক
  • বিনোদন
  • বিজ্ঞাপন
  • সড়ক দুর্ঘটনা
  • অপরাধ
  • বড়লেখা
  • কুলাউড়া
  • জুড়ী
  • সামাজিক
  1. Home
  2. কুলাউড়া
  3. সড়ক দুর্ঘটনা

কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত

ChroNet 24
৬ সেপ, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া
০৬ সেপ্টেম্বর ২০২৬

 ছবি : সংগৃহীত।

মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।


রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবজিত দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল চৌমুহনী এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় হঠাৎ এক পথচারী নারী সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মৃদুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ২টার দিকে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতব্বর একাত্তর কুলাউড়া কে বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ কুলাউড়ায় আনা হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
কুলাউড়া,সড়ক দুর্ঘটনা

ভিডিও প্রতিবেদন

  • ভিডিও প্রতিবেদন

Popular Posts

অপরাধ , বড়লেখা

বড়লেখায় যুবকের আত্মহত্যার মামলায় গ্রেপ্তার নার্স ‘লাক্সমী’ কে এই তরুণী?

১৯ আগ, ২০২৬
আগামীকাল বিয়ানীবাজারে আসছেন এস এম ফরহাদ
বিয়ানীবাজার

আগামীকাল বিয়ানীবাজারে আসছেন এস এম ফরহাদ

১৮ আগ, ২০২৬
বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু
বড়লেখা

বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু

২০ আগ, ২০২৬
জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মোটরসাইকেল জব্দ
জুড়ী

জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মোটরসাইকেল জব্দ

২ সেপ, ২০২৬
বড়লেখায় মুন্নির রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের—বিচারের দাবিতে ০৪ সেপ্টেম্বর মানববন্ধন

বড়লেখায় মুন্নির রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের—বিচারের দাবিতে ০৪ সেপ্টেম্বর মানববন্ধন

২ সেপ, ২০২৬

Categories

  • অপরাধ[41]
  • আন্তর্জাতিক[2]
  • ইতালি[1]
  • ইসলামিক ডেস্ক[1]
  • ইসলামীক২৪[2]
  • কানাইঘাট[1]
  • কুলাউড়া[34]
  • জুড়ী[10]
  • নিখোঁজ সংবাদ[3]
  • বড়লেখা[52]
  • বাংলাদেশ[2]
  • বাণিজ্য[1]
  • বিজ্ঞাপন[1]
  • বিনোদন[2]
  • বিয়ানীবাজার[13]
  • মৌলভীবাজার[4]
  • রাজনগর[1]
  • রাজনীতি[3]
  • রাজনৈতিক[2]
  • শিক্ষা[2]
  • সড়ক দুর্ঘটনা[2]
  • সামাজিক[3]
  • সিলেট[8]
  • সিলেট সদর- অপরাধ[1]
  • সৌরভ দুর্ঘটনা[1]
  • স্বাস্থ্য[1]

Hashtag

    Blog Archive

    • সেপ 2026 [18]
    • আগ 2026 [49]
    • জুল 2026 [34]
    • জুন 2026 [49]
    • মে 2026 [33]
    • এপ্রি 2026 [42]
    • মার্চ 2026 [16]
    • ফেব 2026 [11]
    • জানু 2026 [8]
    • ডিসে 2025 [16]
    • নভে 2025 [19]
    • অক্টো 2025 [28]
    • সেপ 2025 [31]
    • আগ 2025 [114]
    • জুল 2025 [84]
    • জুন 2025 [70]
    • মে 2025 [124]

    সথর্কতা

    অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে ছবি, লিখা, ভিডিও ব্যবহার করা বেআইনি - CHRONET24

    About Us

    CHRONET24 একটি নির্ভরযোগ্য ও আধুনিক অনলাইন নিউজ প্ল্যাটফর্ম, যেখানে বিয়ানীবাজার - বড়লেখা - জুড়ী - কুলাউড়া সহ আশেপাশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকদের কাছে দ্রুত এবং নির্ভুলভাবে পৌঁছে দেওয়া হয়। আমাদের লক্ষ্য হলো সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করা।

    Learn More

    • Contact
    • Privacy and Policy
    • Disclaimer
    • Terms and Condition

    Follow Us

    Newsletter

    Stay up to date with the latest news and relevant updates from us.

    Copyright © Chronet24 (2026). Design by Rahin Ahmed Nuvel(www.chronet24.com)