মসজিদের মাইকে প্রতিদিন শোনাতেন দ্বীনের ডাক, সেই মাইকে আজ শোনা গেল তাঁর চলে যাওয়ার সংবাদ

 


মসজিদের মাইকে প্রতিদিন শোনাতেন দ্বীনের ডাক, সেই মাইকে আজ শোনা গেল তাঁর চলে যাওয়ার সংবাদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের হুসনাবাদ গ্রামের বাসিন্দা ও হাসামপুর জামে মসজিদের ইমাম এবং লংলা রাশিদিয়া শমশেরিয়া হাফিজিয়া মাদরাসা ও জকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসের শিক্ষক হাফিজ ক্বারী আব্দুল মতিন ইন্তেকাল করেছেন।

২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে হাসামপুর জামে মসজিদে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের খবরে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম হাফিজ ক্বারী আব্দুল মতিন দীর্ঘদিন ধরে হাসামপুর জামে মসজিদের ইমাম এবং লংলা রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদরাসা ও জকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসে শিক্ষক হিসেবে দ্বীনি শিক্ষা ও খেদমতে নিয়োজিত ছিলেন।

মরহুমের প্রথম জানাজা ২ সেপ্টেম্ভর  বিকাল ৪ ঘটিকায়, লংলা রাশিদিয়া মাদ্রাসা মাঠে ও দ্বিতীয় জানাজার নামাজ বিকেল ৫টা ৩০ মিনিটে কর্মধা ইউনিয়ন বাজার শাহী ইদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url