তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার পৌর শাখার কাউন্সিল সম্পন্ন

 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন বিয়ানীবাজার পৌর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ আগষ্ট, ২০২৬ ঈসায়ী, শনিবার, কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব রুবেল, সহ-প্রচার সম্পাদক জুবেল আহমদ, অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ-অফিস সম্পাদক রুহুল আমীন, প্রশিক্ষণ সম্পাদক জফরুল আলম, সহ-প্রশিক্ষণ সম্পাদক ছাব্বির আহমদ আফজল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজ উদ্দিন, সদস্য হাবিবুর রহমান হিফজুর, আনজুমানে আল-ইসলাহ বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ গৌছ উদ্দীন, বিয়ানীবাজার তাফসীরুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সংগঠনের বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ আব্দুস সামাদ আজাদ, হিজবুল হোসাইন তারেক। 


কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. তানজিম আহমদ রিফাত -কে সভাপতি, আবু তৈয়্যাব মো. নোমান -কে সাধারণ সম্পাদক ও তাওফিক আহমদ -কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি আবু ছালেহ মো. রেদোয়ান, আব্দুল্লাহ আল মাসুম, ফরহাদ আহমদ রাব্বি, সহ সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা, সহ সাংগঠনিক সম্পাদক আজমান আহমদ, মাজিদ আহমদ ছিয়াম, প্রচার সম্পাদক সামিউল আকবর মাহিন, সহ প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক আব্দুল্লাহ ইসলাম, অফিস সম্পাদক হোসাইন আহমদ, সহ অফিস সম্পাদক নাহিম উদ্দিন, নাবিল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন স্বপন, সহ প্রশিক্ষণ সম্পাদক ইসতিয়াক খালিক জামান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছানি আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুলেমান আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাওছার আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী নুর, পারভেজ আহমদ, সদস্য রেদওয়ান আহমদ, নাবিল আহমদ, জাহেদ মিয়া, মিলাদুল আকবর, আদিল হোসেন, শামীম আহমদ, আসলাম মো. সাইফুল্লাহ, মাশহুদ আহমদ, শাহিন আহমদ, আরাফাত রহমান, ফজলে রাব্বি আহমদ, সামছুজ্জামান, সাইফুর রহমান সাইম, আরাফাত রহমান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url