প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকার ও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন নির্ধারিত সময়ে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ আগষ্ট এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরদিন সকাল ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ কারণে গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের নির্ধারিত সময়ের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।
সূত্র: জালালাবাদ অ্যাসোসিয়েশন