বড়লেখা উপজেলায় শহীদ ওয়াসিম ব্রিগেডের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে শহীদ ওয়াসিম ব্রিগেড কমিটি, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রাহাত আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সালেহ মুছা রায়হান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ বাহার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির নেতা আব্দুল কাদির পলাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা আহমেদ জাফর। এছাড়াও বক্তব্য দেন ছাত্রদল নেতা সাব্বির আবির, আরিয়ান ফরহাদ ও কলেজ ছাত্রদল নেতা শাহিন আফ্রিদি।

এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিবান আহমেদ, সহ-সভাপতি পারবেজ আহমেদ ও আফজল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক রাহুল হোসাইনসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনা শেষে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url