শহীদ ওয়াসিম ব্রিগেড বড়লেখা উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ ওয়াসিম ব্রিগেড-এর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে মো. রাহাত আহমেদ-কে সভাপতি, আবু সালেহ মুছা রায়হান-কে সাধারণ সম্পাদক এবং হুমায়ুন রশিদ পিয়ান-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজসেবা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, যোগাযোগবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা শাখার সভাপতি মো. মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক লিটন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ-এর স্বাক্ষরে আগামী এক বছরের জন্য, রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ড জোরদার এবং তরুণদের ইতিবাচক ও সেবামূলক কাজে সম্পৃক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
