আলোচিত মাদক ব্যবসায়ী সেবু মিয়া গ্রেফতার
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের নিজ বাড়ি থেকে আলোচিত মাদক ব্যবসায়ী সেবু মিয়া (৪৫), পিতা- আরাফাত মিয়া, সাং- দক্ষিণভাগ, গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বড়লেখা থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, পূর্বের একটি মাদক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা সেবুকে গোপন সংবাদের মাধ্যমে নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করত সেবু। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরলেও সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
