বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত: নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রিতে জরিমানা, ৩৮ কেজি মাছ ধ্বংস

 

বড়লেখা উপজেলার হাকালুকি কানুনগো বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬ ইংরেজি দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল।

অভিযানকালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারার লঙ্ঘনের অপরাধে মতিউর রহমান (২১), পিতা: জসিম উদ্দিন, গ্রাম: ইজ্জতপুর, উপজেলা: বাহুবল, জেলা: হবিগঞ্জ এর বিরুদ্ধে ১টি মামলায় মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করে বিধি মোতাবেক মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। পাশাপাশি উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে নিষিদ্ধ মাছ ও মাছের পোনা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয় এবং সংশ্লিষ্ট আইনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url