বাবার হাতে মেয়ে খুনের ঘটনায় বাবা গ্রেফতার

 


বিয়ানীবাজার থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরী রায়কা আক্তার রিয়া (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি আবু বক্কর (৪৫)-কে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কর গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় গ্রামের মৃত বিলাল উদ্দিনের ছেলে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১০ জুলাই দুপুর আনুমানিক দেড়টার দিকে আবু বক্কর তার নিজ কন্যা রায়কা আক্তার রিয়াকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই রিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আবু বক্কর এজাহারভুক্ত একমাত্র আসামি। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url