বড়লেখায় আসছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী
জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বড়লেখায় আসছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী
কিবরিয়া আল মাহমুদ:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহযোগী ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪, প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) বাদ মাগরিব বড়লেখার জিম্মি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রিদওয়ান মাজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ ফাহিম আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার সভাপতি হাফিজ আব্দুল হক।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রেক্ষাপট, প্রত্যাশা ও প্রাপ্তি, আদর্শিক ছাত্রসমাজ গঠন, নৈতিক নেতৃত্বের বিকাশ, সমসাময়িক জাতীয় ও শিক্ষাঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ছাত্র জমিয়ত বাংলাদেশের সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী, শুভানুধ্যায়ী, সুধীজন সহ সকলের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
