বড়লেখায় শিক্ষক ও ছাত্রী নিখোঁজের ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার
বড়লেখা উপজেলায় 'ইকুয়াল এডুকেশন' নামক একটি কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক মোহাম্মদ আশিকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে টানা চার দিন ধরে শিক্ষক ও ওই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আশিক উপজেলার সাতকরাকান্দি গ্রামের শাহান আহমদের ছেলে। নিখোঁজ ছাত্রীর বাড়ি বড়লেখা উপজেলার মোহাম্মদনগর এলাকায়।
এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ছড়িয়ে পড়ে।(ক্রনেট২৪) বিশেষ করে আশিক একজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করতেছেন সেই ছবি ব্যবহার করে অনেকেই দাবি করছেন, ছবিতে থাকা শিক্ষার্থী পালিয়ে যাওয়া ছাত্রী। কিন্তু বিষয়টি সঠিক নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে যাকে দেখা যাচ্ছে, সম্পূর্ণ ভিন্ন একজনের ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্ট ও প্রচারণা চালানো হচ্ছে, যা বিভ্রান্তিকর এবং নির্দোষ একজন ব্যক্তির সামাজিক ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির ছবি বা তথ্য শেয়ার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। প্রকৃত তথ্য নিশ্চিত হওয়ার আগে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং নিখোঁজ শিক্ষক ও ছাত্রীর সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয়দের প্রত্যাশা।
