কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নে অনামিকা রায় (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত অনামিকা রায় উপজেলার ভূকশীমইল ইউনিয়নের মৃনাল কান্তি রায়ের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অনামিকা রায়ের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না,কুলাউড়ার টিম জার্নালিস্ট কে  জানান,  খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সূত্রঃ জংশন কুলাউড়া
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url