কুলাউড়ায় সাজাপ্রাপ্ত অপরাধী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৭ জন আটক

 


কুলাউড়া থানা পুলিশ পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুলাই ২০২৬ দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে তিন বছরের সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়া (৩০)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামি আলমাছ মিয়া ও মো. জুবায়ের আহমেদ জুবের-কে গ্রেফতার করা হয়।

এদিকে, র‍্যাবের সহযোগিতায় একই দিন রাত ১টা ৩৫ মিনিটে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার একটি টেলিকম দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে মকবুল হোসেন (৩০), মো. বাবুল মিয়া (২৮), মো. সোয়েব আহমেদ (৩৮) এবং আব্দুল বাসিত (৩৬)-কে আটক করা হয়। অভিযানে অনলাইনে জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url