নাসিরউদ্দীন পাটোয়ারীকে বড়লেখায় স্বাগত জানালেন জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমির ফয়সাল আহমদ

 


২৮ জুন ২০২৬ রবিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আগমন করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। সফরকালে তিনি উপজেলার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করবেন।

তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সল আহমদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাকে স্বাগত জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, “১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীকে বড়লেখায় স্বাগতম।”

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে দেশের স্বার্থে যারা ভূমিকা রাখছেন, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের যোদ্ধাদের যথাযথ সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব।

নাসিরউদ্দীন পাটোয়ারীর এ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে বলে স্থানীয়রা মনে করছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url